শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

বিরামপুরে বালুবাহী ট্রাক্টরের চাপায় ব্যবসায়ী নিহত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরামপুরে পৌর শহর এলাকা ঘাটপাড় ব্রীজে বালুবাহী ট্রাক্টরের চাপায় আলমগীর হোসেন (৫৫) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ (২৪ ডিসেম্বর) শুক্রবার, সকাল ৯টার দিকে বিরামপুর পৌর শহর এলাকা মাহমুদপুর (ঘাটপাড়) ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন উপজেলার বিনাইল ইউনিয়ের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ ফইম উদ্দিনের ছেলে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন,নিহত আলমগীর হোসেন শুক্রবার সকালে বিরামপুর হতে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান আয়ড়া মোড়ে ধান কেনার উদ্দেশ্য যাচ্ছিলো।

পথে বিরামপুর শহর এলাকা ঘাটপাড় ব্রীজের ওপর পৌছালে বালুবাহী ট্রাক্ট তাকে চাপা দিলে ঘটনা স্থলেই ধান ব্যবসায়ী নিহত হন। বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। বালুর ট্রাক্টর টিকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft