সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সতর্ক করে বলা হয়েছে, এই নতুন ভ্যারিয়েন্ট অবিশ্বাস্য গতিতে ছড়িয়ে পড়ছে। এ পর্যন্ত বিশ্বের ৭৭টি দেশে ওমিক্রনের রোগী শনাক্ত হয়েছেন।মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, সম্ভবত বিশ্বের অনেক দেশ এটি এখনো শনাক্ত করতে পারেনি।

ড. টেড্রোস বলেন, ভ্যারিয়েন্টটি নিয়ন্ত্রণে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে উদ্বেগ রয়েছে তার। তিনি বলেন, ‘নিশ্চিতভাবে, আমরা এখন পর্যন্ত যা জানতে পেরেছি তা হলো এই ভাইরাসের আসন্ন বিপদকে আমরা অবহেলা করেছি। ওমিক্রন যদি কম অসুস্থতা তৈরি করেও থাকে, তাহলেও বিপুল সংখ্যক আক্রান্ত আরও একবার অপ্রস্তুত থাকা স্বাস্থ্য ব্যবস্থাকে ছেয়ে ফেলতে পারে।’মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান ভ্যাকসিন বৈষম্য নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন। কয়েকটি দেশ ওমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ চালু করা শুরু করেছে।ড. টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, বুস্টার ডোজ হয়তো কোভিড-১৯ ছড়ানো ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কিন্তু এটা অগ্রাধিকারের প্রশ্ন। তিনি বলেন, ‘কাকে দেওয়া হচ্ছে সেটাই বিষয়। কম অসুস্থতা কিংবা মৃত্যুর ঝুঁকিতে থাকা মানুষকে বুস্টার দেওয়া হলে কেবলই বেশি ঝুঁকিতে থাকা যেসব মানুষ সরবরাহ সংকটের কারণে প্রাথমিক ডোজই নিতে পারেনি তাদের জীবনকে হুমকির মুখে ঠেলে দেবে।’
খবর বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft