1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

আমাদের সংস্কৃতি চর্চা নিম্নমুখী : নূর

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, আমাদের দেশের সংস্কৃতি চর্চা ক্রমাগত নিম্নমুখী। তিনি সঙ্কা প্রকাশ করে বলেন, আমরা সবাই ছেলেমেয়েদের সকাল থেকে রাত অব্দি পড়ালেখার রুটিন করে দেই কিন্তু সংস্কৃতি চর্চার কোন সুযোগ দেই না। ফলে শিশুদের কাঁধের বইয়ের বোঝা তাদের সংস্কৃতি চর্চা থেকে দুরে রাখছে।
মন্ত্রী আজ রংপুর জেলা শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
সংস্কৃতিক চর্চা যারা করছে, তারা বাড়ির খেয়ে বনের মহিষ তাড়াচ্ছে উল্লেখ করে নূর বলেন, বনের এ মহিষ তাড়াতে না পারলে এক সময় এ মহিষ সাজানো বাগান তছনছ করে ফেলবে। এ জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
জমি সংক্রান্ত জটিলতার কারণে শিল্পকলা কমপ্লেক্সেে ভিত্তিপ্রস্তর নির্মাণ বিলম্ব হয়েছে উলেলখ করে মন্ত্রী বলেন, আমরা রংপুরের মানুষ ’আও করি বেশি, কাম করি কম’।
তিনি বলেন, কথা কম বলে কাজ বেশি করতে হবে। রংপুরের উন্নয়নে নিবেদিত হতে হবে। সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাতে হবে। এজন্য তিনি রংপুরের সকলস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক ভারপ্রাপ্ত সচিব ইব্রাহিম হোসেন খান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, বিশিষ্ট শিক্ষাবিদ ড. রেজাউল হক, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালনা পর্ষদের সদস্য বিপ্লব প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ কোটি টাকা ব্যয়ে ৪৫ শতক জমির উপর নির্মিত হচ্ছে ৪ তলা বিশিষ্ট অত্যাধুনিক জেলা শিল্পকলা একাডেমী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!