1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
আর সনদধারী বেকার তৈরি করতে চাই না : শিক্ষামন্ত্রী - খবরবাড়ি24.com
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল লালমনিরহাটে সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা, বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২ দেশে আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী সংকোচ নয়, দায়িত্ববোধ গড়ে তুলতে যৌন সচেতনতা প্রয়োজন : ডা. নুসরাত জাহান দৃষ্টি মাদকদ্রব্য আইনের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৫ এপ্রিল ‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আর সনদধারী বেকার তৈরি করতে চাই না : শিক্ষামন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা আর সনদধারী বেকার তৈরি করতে চাই না। দক্ষ মানবসম্পদ তৈরি করতে চাই। এজন্য পঠন-পাঠনে পরিবর্তন করতে হবে। আর পিছিয়ে থাকা যাবে না। এখন থেকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য আমাদের তৈরি হতে হবে। এজন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ। শুক্রবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবাস বাংলাদেশ মাঠে ‘জাতির পিতার রাজনৈতিক প্রজ্ঞা ও কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা এমন দক্ষ মানবসম্পদ তৈরি করব যারা তাদের জ্ঞান, বিজ্ঞান ও প্রজ্ঞা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সারাবিশ্বে অবদান রাখবে। আমাদের মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হওয়ার পাশাপাশি বিশ্বনাগরিক হবে।তিনি বলেন, আমি শিক্ষার্থীদের শুধু জ্ঞান দান করলাম, পরীক্ষা শেষে সনদ দিয়ে দিলাম, সে বেরিয়ে গেল। তারপর সে কোনো কর্মসংস্থানে যোগদান করতে পারল কিনা সেটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেখার বিষয়। আমাদের দেশে যে পরিমাণ শিক্ষার্থী উচ্চশিক্ষায় আছে, পৃথিবীর খুব কম দেশে এ রকম নজির দেখা যায়।শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরতœ শেখ হাসিনা দেশকে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে চলেছেন। সেই গতির সঙ্গে আমাদের তাল মিলিয়ে চলতে হবে। তার সে গতিকে যেন আমরা আমাদের কাজ দিয়ে আটকে না রাখি, পেছনে টেনে না ধরি। আমরা সেই গতিকে আরও বেগবান করার জন্য তার হাতকে আরও শক্তিশালী করি।
রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় মূল বক্তা ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান। এতে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান উল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল প্রমুখ। এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি শহীদ শামসুজ্জোহার মাজার ও সদ্যপ্রয়াত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য ১০ তলা বিশিষ্ট ‘শেখ হাসিনা’ আবাসিক হল নির্মাণকাজের উদ্বোধন করেন মন্ত্রী।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!