
ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহেল ও হারুন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে খোশালপুর সীমান্তে এ ঘটনা ঘটৈ।
ভারতের কুমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে তারা ঘটনাস্থলেই মারা যান।
নিহত সোহেল (৩২) খোশালপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও হারুন (৩০) শ্যামপুর গ্রামের কাউসার আলীর ছেলে।
দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় নেপা ইউনিয়ন চেয়ারম্যান শামছুল হক মৃধা। তিনি জানান, বিএসএফ সদস্যরা নিহতদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ বিষয়ে খোশালপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার আবু তাহের জানান, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের খবর স্থানীয়রা জানিয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।সূত্র- আরটিএনএন