রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

তেঁতুলিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীকে ধর্ষণ, র‌্যাবের হাতে অভিযুক্ত ধর্ষক আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক দৃষ্টি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ধর্ষক মাহবুব আলম আবুকে (৩৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩) সদস্যরা।মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষণ মামলা দায়েরের পর সোমবার (২২ নভেম্বর) দিনগত রাতে অভিযুক্ত ধর্ষণ আসামী মাহবুব আলম আবুকে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট বাজার থেকে আটক করে।

পরে মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।উল্লেখ্য, প্রায় ১০ বছর ধরে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভেলকুগছ মুহুরিহাট গ্রামে জয়নাল আবেদীনের বাড়িতে কাজের মেয়ে (বুয়া) হিসেবে কাজ করে আসছিল দৃষ্টি প্রতিবন্ধী ওই তরুণী। এর মাঝে জয়নালের ছেলে মাহবুব আলম আবু দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক তৈরি করে ওই প্রতিবন্ধী তরুণীকে একাধীকবার ধর্ষণ করে। এক পর্যায়ে ওই তরুণী অন্তসত্বা হয়ে পড়ে।পরে গত শুক্রবার (১৯ নভেম্বর) হঠাৎ ওই প্রতিবন্ধী তরুণী অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অন্তসত্বার বিষয়টি জানা জানি হয়। এর পর থেকে ওই তরুণীকে গ্রহণ না করতে বিভিন্ন রকমের তালবাহানা শুরু করে আবুসহ তার পরিবার। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।অন্তঃসত্ত্বার সাড়ে ৮মাস হওয়ার পাশাপাশি শারিরিক ভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়ায় শনিবার (২০ নভেম্বর) ওই প্রতিবন্ধী তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর আগে অন্তসত্বার বিষয়টি আবুর পরিবার জানতে পারলে বাচ্চা নষ্ট করার বিভিন্ন কৌশল অবলম্বন করে ওই প্রতিবন্ধীকে ঘরবন্দি করে রাখা হয় বলেও অভিযোগ উঠেছে। তবে স্ত্রী হিসেবে ওই প্রতিবন্ধী তরুণীকে গ্রহণ না করায় গত রোববার (২১ নভেম্বর) রাতে অভিযুক্ত ধর্ষক আবুর নাম উল্লেখ করে তেঁতুলিয়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিম দৃষ্টি প্রতিবন্ধী তরুণীর বাবা। এর পর থেকে আত্মগোপনে থাকা অবস্থায় আবুকে আটক করে র‌্যাব-১৩ সদম্যরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft