1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থনের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  আজ রবিবার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সমর্থন শোভনীয় নয়। বিষয়টি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কিছু বাংলাদেশিকে পাকিস্তানের সমর্থন করতে দেখা গেছে, এদের বিষয়ে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নেবে কিনা?উত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এটা (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা) দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।তিনি বলেন, কবি কয়েকশ বছর আগে বলেছেন ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ রকম কিছু তো থাকে। এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা তারা আমিও ঠিক জানি না। আমি শুনলাম আমরা দেখব বিষয়টি।এদিকে মাঠের বাইরে পাকিস্তানের জার্সি গায়ে এক বাংলাদেশি যুবকের ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft