1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ : সেতুমন্ত্রী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ আজ থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়ত নির্বিঘœ ও ভোগান্তি কমাতে এবং যানজট নিরসনের লক্ষ্যে এই সির্দেশ দেয়া হয়। ঈদের পর যথারীতি এ মহাসড়কের চার লেনের নির্মাণ কাজ চলবে।
আজ মঙ্গলবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।
সেতুমন্ত্রী যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ চলছে। কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলেও দেয়া হয়েছে।
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সওজ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ উদ্দিন খান, গাজীপুর সওজ নির্বাহী প্রকৌশলী বিএম নাহীম রেজাসহ দলের অন্যান্য নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার ঘরমুখো মানুষ। মহাসড়কের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। ফলে যানবহন চলাচলে বিঘœ ঘটছে। এতে করে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর সড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!