1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

প্রতিদিন প্রায় ১২ লাখ মুসল্লি ইফতার করেন এই মসজিদে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ জুন, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

পবিত্র রমজানে মক্কায় মসজিদুল হারামের ভেতর ও বাহিরের খোলা চত্বরে প্রতিদিন ১০ থেকে ১২ লক্ষাধিক মুসল্লি ইফতার করেন। পবিত্র জমজম কূপের পানির সঙ্গে খেজুর-খোরমাসহ বিভিন্ন খাবার দিয়ে লাখ লাখ মুসল্লি ইফতারীতে অংশ নেন। কিন্তু এ অগণিত মানুষের ইফতার সামগ্রী নিয়ে নেই কোন কাড়াকাড়ি। নেই কোন বিশৃঙ্খলাও।

বিশ্বের বৃহত্তম এ ইফতার মাহফিলের ইফতার সামগ্রী কোথা থেকে আসছে, তার সঠিক কোন হিসেব নেই কারো কাছে। ইফতারী প্রস্তুত করতে কারো কাছে কেউ হাতও পাতেন না। তবে এত বিপুল সংখ্যক মুসল্লির কেউই এখানে কোন কিছু কিনে ইফতারী করছেন না। কেউ শূন্য হাতেও ফেরেন না। এছাড়াও গোটা সৌদি আরবের মত মক্কা নগরীর পথে প্রান্তরেও অজস্র মুসল্লী ইফতার করেন।

মহান আল্লাহ রাব্বুল আল আমীনকে রাজি ও খুশি করার বাসনাকে সামনে নিয়েই মক্কা নগরীর হাজার-হাজার মানুষ ছাড়াও পবিত্র ওমরাহ করতে আসা গোটা বিশ্বের অগণিত মুসলমানও যার যার সামর্থ অনুযায়ী ইফতার সামগ্রী নিয়ে ছোটেন মসজিদুল হারামে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!