রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে ভারতের বিমানকে বাধা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ৫৬ বার পড়া হয়েছে

পাকিস্তান সরকার কোনোভাবেই ভারতকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দিতে চায় না। এ জন্য ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের শ্রীনগর থেকে শারজাহগামী ভারতীয় বিমানকে বাধা দিয়েছে। ফলে কাশ্মীর থেকে সংযুক্ত আরব আমিরাত যেতে ভারতের বিমানকে গুজরাটের ওপর দিয়ে অনেক পথ ঘুরে যেতে হবে।ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, সম্প্রতি কাশ্মীরে গিয়ে এই বিমানের উদ্বোধন করেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে পাকিস্তান অনুমতি না দেওয়ায় বিমানটি গুজরাটের উপর দিয়ে যাবে।

সরকারের এক কর্মকর্তা জানান, শ্রীনগর থেকে শারজাহগামী উড়োজাহাজকে পাকিস্তান নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে অনিচ্ছুক। এ ঘটনা সংশ্লিষ্ট মন্ত্রীকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে।জানা যায়, গো ফার্স্ট নামের ওই উড়োজাহাজ সংস্থা ২৩ অক্টোবর কাশ্মীর থেকে শারজাহ যাওয়ার ফ্লাইট চালু করে। ৩১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে তারা ফ্লাইট পরিচালনা করে। ৩১ অক্টোবর প্রথম বাধা দেয় পাকিস্তান। এতে ঘুরপথে ৪০ মিনিট দেরিতে ফ্লাইটটি শারজাহ পৌঁছায়। যদিও এর ব্যাখ্যা এখনো দেয়নি পাকিস্তান।পাকিস্তানের এ সিদ্ধান্তে হতাশ ন্যাশনাল কনফারেন্স নেতা জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft