1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

পৌরসভায় পরিকল্পনাবিদ নিয়োগের চিন্তা-ভাবনা করছে সরকার

  • আপডেট হয়েছে : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

পরিকল্পিত দেশ গঠনে সরকার পৌরসভাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে একজন করে পরিকল্পনাবিদ নিয়োগ দেওয়ার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। শনিবার (৩০ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি) আয়োজিত ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং-২০২১’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিকল্পিত উন্নয়নের জন্য পরিকল্পিত দেশ প্রয়োজন। এক্ষেত্রে পরিকল্পনাবিদের অংশগ্রহণ অনস্বীকার্য। টেকসই উন্নয়নের জন্য সবকিছু পরিকল্পিতভাবে করতে হবে। শহর-নগর-গ্রাম পরিকল্পনা অনুযায়ী না করলে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা করা কঠিন হয়ে পড়বে। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই এখন নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। স্বল্প জমি ব্যবহার করে অধিক নাগরিকসেবা নিশ্চিত করতে পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে পৌরসভা ছাড়াও যেখানে প্রয়োজন সেখানে পরিকল্পনাবিদ নিয়োগের ব্যবস্থা করবে সরকার। পরিকল্পিত দেশ গঠনে নগর পরিকল্পনাবিদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আবাসিক, বাণিজ্যিক, স্কুল-কলেজ, ক্লিনিক-হাসপাতাল, খেলার মাঠ, বিনোদন কেন্দ্র কোথায় হবে এগুলো নির্ধারণ করার দায়িত্ব তাদের। এ বিষয়ে তিনি বলেন, গ্রাম-নগর সবখানেই অপরিকল্পিতভাবে অবকাঠামো নির্মিত হচ্ছে। এজন্য নগরবিদ ও স্থাপত্যবিদসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান। মো. তাজুল ইসলাম বলেন, ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব দুই সিটি করপোরেশনকে দেওয়ার পর তারা দখলকারীদের কাছ থেকে উদ্ধার করে সংস্কার করছে। রাজধানীর খালগুলোকে হাতিরঝিলের আদলে গড়ে তোলা হবে। এটা করা হলে ঢাকা বিশ্বের মধ্যে একটি আধুনিক দৃষ্টিনন্দন ও বাসযোগ্য শহরে রূপান্তরিত হবে। মন্ত্রী জানান, যেসব পৌরসভায় প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে সেসব পৌরসভার রিপোর্ট পর্যালোচনা করে দেখা গেছে পৌরসভার রাজস্ব আয় কয়েকগুণ বাড়াসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব সাফল্য এসেছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিআইপির প্রেসিডেন্ট প্রফেসর ড. আখতার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও হেড অব জার্মান ডেভেলপমেন্ট করপোরেশন জোহানস সচিন্দার।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft