1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ঘোড়াঘাট পৌর নির্বাচনে প্রার্থীদের সঙ্গে ডিসি-এসপি'র মতবিনিময় - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

ঘোড়াঘাট পৌর নির্বাচনে প্রার্থীদের সঙ্গে ডিসি-এসপি’র মতবিনিময়

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

আজ শুক্রবার (২৯ অক্টোবর) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান ্অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। প্রধান অতিথির বক্তবে জেলা প্রশাসক  খালেদ মোহাম্মদ জাকী বলেন, “নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আমরা বদ্ধ পরিকর। আপনারা যারা প্রার্থী আছেন, তারা নির্বাচন আচরণ বিধি যথাযথ ভাবে মেনে চলুন। নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। নির্বাচন অনুষ্ঠিত হবার ৪৮ ঘন্টা আগে এবং নির্বাচন অনুষ্ঠিত হবার ৪৮ ঘন্টা পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)।

তিনি  তার বক্তব্যে বলেন, “নির্বাচন সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। পুলিশের পাশাপাশি র‌্যাব, বর্ডারগার্ড, আনসার নিয়োজিত থাকবে। পাশাপাশি বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবারের নির্বাচন সারা দেশে রোল মডেল হবে।মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-রিটানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামাণিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব, ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, সহকারী রিটানিং কর্মকর্তা শাহজাহান মানিক ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির, পিপিএম (সেবা)। এর পুর্বে ওসমানপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft