1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লী ও পীরগঞ্জের জেলে পল্লীতে জাফরুল্লাহ চৌধুরী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লী ও পীরগঞ্জের জেলে পল্লী নির্যাতিত এলাকা পরির্দশন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী ।

পরির্দশন কালে গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী ও পীরগঞ্জের জেলে পল্লীর নির্যাতিত পরিবারের ছেলে-মেয়েরা এসএসসি পাশ করলে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি, খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানসহ সার্বিক সহযোগিতা করা হবে। আপনারা কেউ হতাশ হবেন না। আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

বুধবার রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত জেলেপল্লী পরিদর্শন শেষে সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লীতে এক সৌজন্য সাক্ষাতকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী এ কথাগুলো বলেছেন।

গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের উপজেলার সাহেবগঞ্জ ইক্ষুখামারের আম বাগান এলাকায় স্থানীয় আদিবাসী নেতা বার্নাবাস টুডু, রাফায়েল হাসদা, গনেশ মুরমু, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাবু মিয়াসহ পাঁচ শতাধিক সাঁওতাল-বাঙালির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় সাঁওতালরা আবেগ আপ্লূত হয়ে পড়েন। সাঁওতাল-বাঙালিদের কথা শুনেন এবং তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এর আগেও আপনাদের অনেক বড় ক্ষতি করা হয়েছে। আবারো ক্ষতির চেষ্টা করা হচ্ছে। সবাই মিলে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ক্ষতিগ্রস্ত সাঁওতালরা কিভাবে দিনাতিপাত করছেন সে বিষয়ে খোঁজ-খবর নেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নারীপক্ষের শিরিন হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান নির্বাহী সমন্বয়ক হাসনাত কাইয়ুম, অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ভাষানী অনুসারী পরিষদের সদস্য সচিব ইসমাইল সম্রাট, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নঈম জাহাঙ্গীর, প্রেসিডিয়াম মেম্বার মুহিবুল্লা বাহার, হেদায়েত খানশুর শুভা, চাষী এনামুল হক, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, মো. আল মুকিত, সাধারণ সম্পাদক, টাংগাইল জেলা, ভাষানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, শহীদ আসাদের সহোদর ডা. নুরুজ্জামান, ভাষানী অনুসারী পরিষদ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটি কার্যকরি সদস্য লায়ন ছামিউল আলম রাসু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!