1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার বিষয়টি রহস্যজনক : ড. হাছান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৯ জুন, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

 

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের গাড়ী বহরে হামলার ঘটনাটি রহস্যজনক।
তিনি বলেন, ‘ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ী বহরে হামলার ঘটনাটি দু:খজনক, অনভিপ্রেত ও রহস্যজনক। হামলার বিষয়ে তদন্ত হচ্ছে। হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জোটের কার্যকরি সভাপতি এটিএম সামসুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু, মুক্তিযুদ্ধ প্রজম্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয় ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, ভূমিধ্বসের ঘটনার প্রায় এক সপ্তাহ পর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায়। তাদের গাড়ী বহরটি রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার পার হওয়ার সময় বহরের একটি গাড়ী দু’পথচারীকে ধাক্কা দেয়।
তিনি বলেন, এতে স্থানীয় লোকজনের সাথে গাড়ীর চালকের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। আর তাঁরা এ ঘটনাটিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর চেষ্ঠা করছে।
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান বলেন, ‘ তারা কি ত্রাণ দিতে গিয়েছিলেন না বড় ধরনের সংবাদ তৈরি করতে গিয়েছিলেন তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।’
বিএনপির অভ্যন্তরীন বিরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের বিএনপির দু’টি শক্তিশালী গ্রুপ রয়েছে। আর চট্টগ্রাম বিএনপির প্রতিটি কর্মসূচীতে মারামারি একটি স্বাভাবিক ঘটনায় পরিনত হয়েছে।
তিনি আরো বলেন, বিএনপির গাড়ী বহরটি প্রধান সড়ক দিয়ে না গিয়ে এবং পুলিশ ও প্রশাসনকে বিএনপির প্রতিনিধি দলটি যাওয়ার বিষয়টি অবহিত না করায় রহস্যের সৃষ্টি হয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!