1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
যৌন হেনস্তায় অভিযুক্ত ডব্লিউএইচওর ২১ কর্মী - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

যৌন হেনস্তায় অভিযুক্ত ডব্লিউএইচওর ২১ কর্মী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২১ কর্মীর বিরুদ্ধে কঙ্গোয় যৌন হেনস্তার অভিযোগ দায়ের করা হয়েছে। সংস্থাটির তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া তদন্ত প্রতিবেদনে আরও ৮৩ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা এই অপরাধের সঙ্গে জড়িত ছিল। গত মঙ্গলবার সংস্থাটির প্যানেল তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত কঙ্গোয় ইবোলা ভাইরাসের মহামারী দেখা দেয়। ওই সময় ডব্লিউএইচওর কর্মীরা স্থানীয় নারীদের যৌনতার বিনিময়ে চাকরি দেন। এরকম বেশ কিছু ঘটনার কথা আগেই সংবাদমাধ্যমে এসেছে। এর পর ঘটনার সত্যতা যাচাইয়ে সংস্থাটি তদন্ত কমিশন গঠন করে। সেই কমিটির প্রতিবেদনেও ঘটনার সত্যতা বেড়িয়ে এসেছে। ওই প্যানেলের সদস্য মালিক কাওলিবালি বলেছেন, তদন্ত কর্মকর্তারা ৯টি ধর্ষণের ঘটনা উন্মুক্ত করেছে। এর মধ্যে ধর্ষণের শিকার নারীরা বলেছেন, নির্যাতনকারীরা কোনো জন্মনিরোধক ব্যবহার না করায় কয়েকজন গর্ভধারণ করেছেন। কয়েক নারী বলেছেন, ধর্ষকরা তাদের গর্ভপাতে বাধ্য করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তের সময় যৌন হেনস্তার অন্তত ৮০টি অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত ২১ ডব্লিউএইচও কর্মী, তাদের অধিকাংশই কঙ্গোর নাগরিক। তবে বিদেশিও আছে। অন্তত ৩০ নারী সরাসরি ডব্লিউএইচও কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অন্তত ৫১ নারী ডব্লিউএইচও ছাড়াও ইউনিসেফ, অক্সফামের মতো সংস্থার কর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে সংস্থাটির প্রধান তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস তদন্ত কমিটি গঠন করেন। এই প্রতিবেদনকে তিনি অত্যন্ত দুঃখজনক ও অন্ধকার অধ্যায় হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে, এ ছাড়া বাকি দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে; কিন্তু গেব্রিয়াসুস তাদের নাম প্রকাশ করেননি। গোটা ঘটনার জন্য তিনি ক্ষমাপ্রার্থী।

সূত্র: এনবিসি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft