সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ীতে ৭৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে এক অভিযানে ৭৪ ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানার নির্দেশে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই রাম চন্দ্র প্রামানিক ও এএসআই মোবারক আলী, এএসআই রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বরিশাল ইউপির দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী সফরসঙ্গী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে করে দু’টি স্কুল ব্যাগে রাখা ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ডাকাতমারা গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে আবু কাওসার শামীম (৩০) ও তার স্ত্রী মিতা খাতুন (২৭)। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গাইবান্ধা কোর্টহাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft