1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

‘বাংলাদেশী ভেবে’ ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করল বিএসএফ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে মোহাম্মদ আলী (২০) নামে ভারতীয় এক নাগরিককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর টহল দলের সদস্যরা।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খেতারচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৪-১০৫৫ পিলারের নিকট এ ঘটনাটি ঘটে।

নিহত মোহাম্মদ আলী ভারতের আসাম রাজ্যের হাটশিংঙিমারী জেলার পুড়ান দিয়াড়া থানাধীন পুড়ান ছাটকড়াইবাড়ীর মন্ডল কান্দি গ্রামের মো. জাকির হোসেনের পুত্র। সে স্থানীয় এক কলেজের প্রথম বর্ষের ছাত্র।

সীমান্তের একাধিক তথ্যসূত্রে জানা গেছে, ভারতীয় কাটাতারের ওপরে বাঁশের তৈরি আড়কি লাগিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে মোহাম্মদ আলী।

পরে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবব্ধ দল মিলে অবৈধভাবে ভারতীয় গরু পারাপারের সময় ভারতের দ্বীবচর বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা বাংলাদেশী গরু চোরাকারবারিদের লক্ষ করে গুলি ছুঁড়ে।

এসময় মোহাম্মদ আলী নামের এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পড়ে কাটাতারের গেট খুলে মরদেহ উদ্ধার করে ক্যাম্পে নেয় ভারতীয় বিএসএফের সদস্যরা।

স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, সীমান্তে বাংলাদেশী ভেবে ভারতীয় নাগরিকতেক গুলি করে হত্যা করেছে বলে লোকমুখে শুনেছি। তবে কি কারণে গুলি করেছে তা আমার জানা নেই।

সীমান্তে হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জয়েন উদ্দিন স্বীকার করে বলেন, বিএসএফের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হওয়ার খবর শুনেছি। তবে নিশ্চিত হয়েছি সে বাংলাদেশী নাগরিক না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!