1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জনজাতির ভাষা ও সংস্কৃতি রক্ষায় করণীয় বিষয়ে জনউদ্যোগের মতবিনিময় গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

দিনাজপুরের খানসামায় ভাঙ্গা সাঁকো দিয়ে চলে হাজারো মানুষের চলাচলে

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বেলান নদীর গতিপথ বন্ধ করে নির্মিত বিকল্প রাস্তা বৃষ্টির চাপে ভেঙ্গে যাওয়ার পর দায়সারাভাবে তৈরিকৃত সাঁকো ভেঙ্গে যাওয়ায় অন্তত ১ লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তবুও সংস্কারের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। প্রায় মাস খানেক ধরে সেই সাঁকো সংস্কারের বিষয়ে অন্ধ ও বধির আচরণ করছে স্থানীয় কর্তৃপক্ষ।উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, এলজিইডি’র বাস্তবায়নে বন্যা ও দূর্যোগে ক্ষতিগ্রস্থ সড়ক অবকাঠামো পূনবার্সন প্রকল্পের আওতায় প্রায় ৩ কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে পাকেরহাট-খানসামা সড়কের বেলান নদীর ওপর ৩৫ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। বর্ষার আগে ব্রিজের কাজ শেষ করবে মর্মে ঠিকাদারি প্রতিষ্ঠান যানবাহন ও পথচারীদের যাতায়াতে নদীর গতিপথ বন্ধ করে বিকল্প রাস্তা নির্মাণ করে। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই বর্ষা মৌসুম শুরু হওয়ায় পানি প্রবাহের জন্য রিং বসানো হয়েছিল। সেটিও পানি প্রবাহের জন্য পর্যাপ্ত ছিল না। পরে সেই রাস্তা ভেঙ্গে যাওয়ায় সাঁকো নির্মাণ করে দেয়া হয়েছিল। কিন্তু পানির চাপে সেই সাঁকোর দু’পার ভেঙ্গে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, নদীর ওপর নির্মিত বিকল্প রাস্তার মাঝে দায়সারাভাবে ছোট একটি সাঁকো দেয়া হয়েছে। যা নির্মাণের কয়েকদিনের মধ্যেই ভেঙে পড়ে যায়। ফলে পথচারী, বাইসাইকেল, মোটরসাইকেল ও রিকশাভ্যান গাড়ী জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে করে প্রায়শই মোটরসাইকেল ও রিকশাভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গিয়ে দূর্ঘটনার স্বীকার হচ্ছেন। আর ইঞ্জিনচালিত যানবাহনগুলো প্রায় ২ কিলোমিটার ঘুরে পাকেরহাট জাকির মার্কেট হয়ে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মোড় দিয়ে ভান্ডারদহ, বালাডাঙ্গী, ডাঙ্গাপাড়া, খামারপাড়া, হোসেনপুর, সহজপুর ও খানসামাসহ পার্শ্ববর্তী উপজেলায় যাচ্ছেন।নামপ্রকাশে অনিচ্ছুক কযেকজন পথচারী ও রিকশাভ্যান চালকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পাকেরহাট একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাট। এখানে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থিত। হাটে প্রতিনিয়ত কাঁচামালসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচার জন্য উপজেলার বিভিন্ন প্রান্ত হতে আসতে হয়। অতি গুরুত্বপূর্ণ রাস্তাটিতে স্থায়ীভাবে কিছু না করে দায়সারাভাবে ছোট একটি সাঁকো তৈরি করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার সেই সাঁকোটিও ভেঙ্গে যাওয়ায় প্রায়শই দূর্ঘটনা ঘটছে।ঠিকাদারি প্রতিষ্ঠান এম এস বসুন্ধরার ম্যানেজার তাপস কুমার মনা মুঠোফোনে জানান, বিষয়টি আমরা দেখছি। আগামী ২-৩ দিনের মধ্যেই চলাচলের উপযোগী করার জন্য সাঁকোটি সংস্কার করা হবে।উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, পানির গতি প্রবাহ বন্ধ না করে বিকল্প রাস্তা হিসেবে কাঠের সাঁকো পুনঃনির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!