দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা এলাকায় জুয়ার আসর থেকে পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টুসহ ৬ পেশাদার জুয়াড়ি আটক।অভিযানকালে এসময় উদ্ধারকৃত নগদ ৩ লাখ ৯৪ হাজার ৭৫৫ টাকা,৩টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
রবিবার(১৯ সেপ্টেম্বর)বিকেলে ঘোড়াঘাট উপজেলার নারায়নপুর গ্রামে রানু সরকারের বসত বাড়িতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে পুলিশ।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামী করে জুয়া আইনে থানায় একটি মামলা দায়ের করে।
আটককৃতরা হলেন,গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের দীর্ঘ ১৮ বছরের ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২)।তিনি ওই ইউপির হাসানখোড় গ্রামের মৃত দেওয়ান মহিউদ্দিনের ছেলে।আটক অপর ৫ জন হলেন,দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রামপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শামীম মিয়া(৪৫),নুরপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রাইনুর ইসলাম রানু সরকার (৪৫),কিশোরগাড়ী গ্রামের মৃত ভূষণ সরকারের ছেলে শ্রী বকুল সরকার(৪৫),গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে হুমায়ুন কবীর(৬৩) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪২)।
ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ আবু হাসান কবির পিপিএম(সেবা)বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।ঘটনাস্থল থেকে এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম,নগদ অর্থ,মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।সোমবার(২০ সেপ্টেম্বর) সকালে তাদের দিনাজপুর কোর্টহাজতে প্রেরণ করা হয়।