1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
তৃণমূলের নেতাকর্মীরা লীগের প্রাণ, অথিতি পাখিদের ভোট নয়- তথ্যমন্ত্রী - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

তৃণমূলের নেতাকর্মীরা লীগের প্রাণ, অথিতি পাখিদের ভোট নয়- তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘তৃণমূল নেতাকর্মীদের কারণেই দল আজ এতদূর এসেছে।’

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান রিপন, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, ‘বিভিন্ন সময়ে দলের দুর্দিনে, বিশেষ করে ২০০৭ সালে যখন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়, তখন আমাদের অনেক নেতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক নেতা ভিন্ন সুরে কথা বলেছেন, অনেক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ও অবিচল ছিলেন। তাদের আন্দোলনের ফলেই আমাদের নেত্রী কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ তৃণমূল নেতাকর্মীদের কারণেই আওয়ামী লীগ সফলতার সঙ্গে এতটা পথ পারি দিতে পেরেছে।’ প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে অতীতের মতো আগামী দিনেও দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

দুপুর ১২টায় সদরের রাধাকৃষ্ণপুর এসকেএসইন-এ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন হাছান মাহমুদ। এর আগে সকাল পৌনে ৯টায় তিনি সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছান। সেখান থেকে সকাল সাড়ে ১১টায় সড়ক পথে গাইবান্ধা এসে পৌঁছান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft