মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের অনুষ্ঠান বন্ধ করলেন কাদের

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামের এক সংগঠনকে কর্মসূচি করতে দেয়নি আওয়ামী লীগ।

আজ শনিবার(১৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ করে এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছিল। খবর পেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই সংগঠনের কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেন। এর পর সংগঠটি কর্মসূচি বন্ধ করে মঞ্চ ভেঙে নিয়ে যায়।

এই ধরনের সংগঠনকে দোকান অভিহিত করে এসব সংগঠন চাঁদাবাজির জন্য প্রতিষ্ঠা করা হয় বলে মন্তব্য করেন তিনি। এসব সংগঠনের অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের না যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিন সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলির সভা ছিল। এর আগেই দলের সাধারণ সম্পাদক ওই সংগঠনের কর্মসূচির খরব পেয়ে দলের কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন কর্মসূচি বন্ধ করে সেখান থেকে তাদের তুলে দিতে। এরপর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গিয়ে তাদের কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেন।

বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নামে একটি সংগঠন আওয়ামী লীগের এবং পুলিশ প্রশাসনের কাছে কোনো অনুমতি না নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আয়োজন করেছিল। দলের সাধারণ সম্পাদকের নির্দেশে ওই সংগঠনের কর্মসূচি বন্ধ করে তুলে দেওয়া হয়েছে। এসব সংগঠনের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়।

পরে সভায় ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ অফিসের সামনে কিছুক্ষণ অগে খবর পেলাম প্রচার লীগ নামে এক ভুঁইফোড় দোকান, প্রতিষ্ঠালগ্নের কী আয়োজন করেছে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ। মুক্তিযোদ্ধা প্রজন্মের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু লীগ আর আওয়ামী যখন যুক্ত হয় তখন এখানে আমাদের নাম এসে যায়। কারণ এসব দোকান অনেকে খুলে থাকে চাঁদাবাজির জন্য।

তিনি বলেন, সবাই করে তা-না, কিছু কিছু প্রতিষ্ঠান রয়েছে, এরা চাঁদাবাজি নির্ভর। চাঁদাবাজি পার্টি, এরা দলের নাম ভাঙায়। কাজেই এই সব সংগঠনের কোনো প্রকার আয়োজনে, বৈঠকে প্রতিষ্ঠাবার্ষিকী হোক, যেটাই হোক আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের আহ্বান জানাবো, আপনারা কোনো অবস্থাতেই এসব সংগঠনের সভায় উপস্থিত থাকবেন না, থাকতে পারেন না। এটা আমাদের পার্টির নীতির বিরুদ্ধে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft