1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

ঘাড়ে ব্যথা দূর করুন ঘরোয়া ৫ কার্যকরী উপায়ে

  • আপডেট হয়েছে : সোমবার, ৩ এপ্রিল, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

ঘাড় ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। এটি কোন বড় কোন রোগের লক্ষণ নাও হতে পারে, তবে এটি বেশ অস্বস্তিকর। পেশি টান, একটানা একভাবে বসে কাজ করা, ভুল ভঙ্গিতে ঘুমানো, পুষ্টির অভাব, অতিরিক্ত ব্যায়াম, একটানা মাথা নিচু রাখা ইত্যাদি কারণে ঘাড় ব্যথা হতে পারে। এই অস্বস্তিকর ব্যথা দূর করা সম্ভব ঘরোয়া কিছু উপায়ে। আসুন জেনে নেওয়া যাক কার্যকরী ঘরোয়া উপায়গুলো।

১। আইস প্যাক

ইনফ্লামেশনের কারণে ঘাড়ের পেশিতে যে ব্যথা হয়ে থাকে, তা দূর করতে আইস প্যাক বেশ কার্যকর। একটি ব্যাগে কয়েক টুকরো বরফ ঢুকিয়ে ঘাড়ে দিয়ে রাখুন। ১৫ মিনিট রাখুন। এটি ২ থেকে ৩ ঘন্টা পর পর ব্যবহার করুন। ঘাড়ের ব্যথা কমিয়ে দিবে নিমেষে।

২। আপেল সাইডার ভিনেগার

আপেল সিডার ভিনেগারে একটি টাওয়েল ভিজিয়ে নিন। এবার এটি ঘাড়ে ব্যথার স্থানে লাগিয়ে রাখুন। এভাবে কয়েক ঘন্টা রাখুন। এটি দিনে দুইবার করুন। এছাড়া দুই কাপ আপেল সাইডার ভিনেগার কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। ১৫ মিনিট পর এটি দিয়ে গোসল করে ফেলুন।

৩। গরম পানির সেঁক

গোসলের সময় ঘাড় ব্যথার স্থানে তিন থেকে চারবার গরম পানি দিন। এরপর ৩০ থেকে ৪০ সেকেন্ড ঠান্ডা পানি ঢালুন। এই কাজটি কয়েকবার করুন। গরম পানি পেশিতে রক্ত চলাচল বৃদ্ধি করে দিবে আর ঠান্ডা পানি পেশি ইনফ্লামেশন রোধ করবে।

৪। আদা

দুই কাপ পানি মাঝারি আঁচে জ্বাল দিয়ে দিন। এরপর এতে আদা কুচি, দিয়ে ১০ মিনিট সিদ্ধ করুন। এর সাথে মধু মিশিয়ে নিন। ঘাড় ব্যথার সময় এটি পান করুন। আদার অ্যান্টি-ইনফ্লামেনটরী উপাদান রক্ত চলাচল সচল রেখে ঘাড় ব্যথা কমিয়ে দেয়। এছাড়া একটি সুতির কাপড়ে আদা কুচি পেঁচিয়ে সেটি গরম পানিতে ৩০ সেকেন্ড ভিজিয়ে নিন। এবার এটি ঘাড়ে ব্যথার স্থানে লাগিয়ে নিন। এটিও আপনার ঘাড় ব্যথা কমিয়ে দিবে দ্রুত।

৫। হলুদ

এক গ্লাস গরম দুধে এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে অল্প আঁচে ৫ মিনিট জ্বাল দিন। এর সাথে মধু মিশিয়ে ঠান্ডা হয়ে গেলে পান করুন। এটি দিনে দুইবার পান করুন। ব্যথা না কমা পর্যন্ত এটি পান করতে থাকুন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!