1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

২৮ মাস পর দায়িত্বে ফিরলেন মেয়র মান্নান

  • আপডেট হয়েছে : রবিবার, ১৮ জুন, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

২৮ মাস পর সর্বোচ্চ আদালতের নির্দেশে মেয়রের দয়িত্বে ফিরেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান।

রবিবার দুপুরে অধ্যাপক এমএ মান্নান গাজীপুর আদালতে হাজিরা শেষে নগর ভবনে গিয়ে নিজ দপ্তরের চেয়ারে আসন গ্রহণ করে।

এর আগে অধ্যাপক এমএ মান্নান নগর ভবনে আসবেন এমন খবরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং বিএনপি পন্থী কাউন্সিলরগণ সিটি করপোরেশনের সামনে এসে উপস্থিত হন। বেলা একটার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে তিনি কালো মাইক্রোবাস থেকে নামার পর দলীয় নেতাকর্মী, কাউন্সিলরগণ এবং সিটি করপোশনের কর্মচারিরা তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানান।

পরে মেয়র তার নিজ দপ্তরে বসে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, বারবার আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে এখানে বসতে পেরেছি। পুনরায় গাজীপুর মহানগরের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।

তিনি জানান, সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার সে কাজগুলো করা হবে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!