মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন

কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভ, তালেবানের গুলি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানবিরোধী বিক্ষোভে গুলি ছুড়েছে তালেবান।আজ মঙ্গলবার কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের বাইরে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।খবরে বলা হয়, ৭০ জনের মতো বিক্ষোভকারী কাবুলের পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হন। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন নারী। বিক্ষোভে যোগ দেওয়া ব্যক্তিদের ব্যানারে পাকিস্তানবিরোধী কথা লেখা ছিল। বিক্ষোভকারীরা পাকিস্তানবিরোধী নানান স্লোগানও দেন।আফগানিস্তানের বিভিন্ন বিষয়ে ইসলামাবাদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে তারা পাকিস্তানবিরোধী বিক্ষোভ করেন।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে একপর্যায়ে তালেবান সদস্যরা আকাশে ফাঁকা গুলি ছোড়েন।উল্লেখ্য, গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তালেবানের ক্ষমতা দখলে পাকিস্তানের রাষ্ট্রীয় পর্যায় থেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft