1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

রংপুরের পীরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বসতবাড়িতে হামলা, ভাংচুর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৪৮ বার পড়া হয়েছে

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় মোস্তফা (৪২) নামের এক নরসুন্দরের বসতবাড়িতে হামলা চালিয়েছে এক দাদন ব্যবসায়ী। শুক্রবার (২৭ আগষ্ট) জুম্মার নামাজর পূর্বে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, অনন্তরামপুর গ্রামের শুকুর আলীর পুত্র দাদন ও মাদক ব্যবসায়ী মাহমুদ ওরফে কালু মিয়া (৩৫)’র নিকট থেকে প্রায় মাসকয়েক পূর্বে একই গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র নরসুন্দর মোস্তফা মিয়া (৪২) সংসারের প্রয়োজনে ৪ হাজার টাকা দাদনের উপর ধার নেয়। উক্ত টাকার মধ্যে আসলসহ সুদের সাড়ে ৬ হাজার টাকা পরিশোধও করে মোস্তফা। শুক্রবার সকালে আরো ২ হাজার টাকার চাপ দেয় দাদন ব্যবসায়ী মাহমুদ ওরফে কালু মিয়া। এতে মোস্তফা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে উঠে কালু মিয়া। মোস্তফার বাবা আব্দুল মান্নান ছেলের হয়ে কয়েক দিন সময় চেয়ে আকুতি মিনতি করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত কালু মিয়া মোস্তফার ঘরে ঢ়ুকে টিভিসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে অভিযুক্ত মাহমুদ ওরফে কালু মিয়ার সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহমুদ ওরফে কালু মিয়া শুধু দাদন ব্যবসায়ীই নয়, সে একজন পেশাদার মাদক (গাঁজা) ব্যবসায়ীও। নরসুন্দর মোস্তফাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!