1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

সংবিধান মেনেই বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে হবে : হানিফ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

 

সংবিধান মেনেই বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে সরকার প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং নির্বাচনে যদি বিএনপি আবারো না আসে তবে ভুল করবে।
হানিফ আজ শনিবার উপজেলার কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এক সমাবেশে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও সকল রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছিলেন। সে সময় তিনি নিজে বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন। তখন বিএনপি রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারনে নির্বাচনে অংশ নেয়নি।
তিনি বলেন, বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিলেন আগামীতে সে ভুল করবে না। সে বোধোদয় এখন তাদের হয়েছে।
এ সময় সদর জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, জেলা যুবলীগের আহবায়ক রবিউল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!