1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনে তিনদিনের দ্বিপক্ষীয় সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন।
সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের আমন্ত্রণে তিনি এই সফরে যান। স্ক্যান্ডেনেভিয়ান এই দেশটিতে বাংলাদেশের কোন সরকার প্রধানের এটিই প্রথম দ্বিপক্ষীয় সফর।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইটি ফ্লাইট (বিজি-০০২) প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে সকাল সোয়া ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সফরকালে প্রধানমন্ত্রী ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলসহ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রধানমন্ত্রী সফরকালে সুইডিশ প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন এবং সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফের সঙ্গে সাক্ষাৎ করেন।
শেখ হাসিনা সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করেন এবং পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলস্টর্মের সঙ্গে বৈঠক করেন।
প্রধানমন্ত্রী প্রবাসীদের দেয়া সংবর্ধনা এবং বাংলাদেশ-সুইডেন বাণিজ্য ও বিনিয়োগ ফোরামের একটি বিজনেস ডায়ালগে অংশ নেন।
সফরকালে সুইডিশ কোম্পানি এইচ এন্ড এম-এর সিইও কার্ল যোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেনবার্গ, ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের সিইও যোহান সোডারর্স্টমের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!