1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

চিকিৎসাধীন সংসদ সদস্য ডা. ইউনুস আলীকে দেখতে বিএসএমএমইউ’তে ডেপুটি স্পিকার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৭ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো.ফজলে রাব্বী মিয়া আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন সংসদ সদস্য ডা. ইউনুস আলীকে দেখতে যান।
গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ ইউনুস আলী সরকার অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খান, মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন, সেকশন অফিসার দেবাশিষ বৈরাগীসহ অন্যান্য চিকিৎসকগণ এসময় উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পিকার ডা. ইউনুস আলী সরকারের পাশে কিছু সময় কাটান এবং কর্তব্যরত চিকিৎসকের নিকট তার চিকিৎসার খোঁজখবর নেন। তিনি উচ্চ রক্তচাপে অসুস্থ হয়ে পড়েন বলে ডেপুটি স্পিকারকে জানান কর্তব্যরত চিকিৎসক । তার শারিরীক অবস্থার কিছুটা উন্নতি হলেও আরো কয়েক দিন তাকে হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ। এসময় তার চিকিৎসায় যাতে কোন রকম গাফিলতি না হয় সে বিষয়ে সদা সতর্ক থাকার জন্য চিকিৎসকগণকে পরামর্শ দেন ডেপুটি স্পিকার।
গত বুধবার সকালে সংসদ অধিবেশন চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডেপুটি স্পিকার নিজ তত্ত্বাবধানে ডা. ইউনুস আলীকে তার কার্যলয়ে নিয়ে আসেন এবং সংসদ সচিবালয়ের মেডিকেলের ডাক্তারগণ সেখানেই তার পরীক্ষা নীরিক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে শারিরীক অবস্থার আরো অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করাসূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!