মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৬৭ বার পড়া হয়েছে

করোনাকালে বিএনপির নেতারা জনগণের পাশে দাঁড়ায়নি অভিযোগ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সারা দেশে দুরবিন দিয়েও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, ‘দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো চিন্তা নেই। তারা শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে।’

আজ রোববার (৪ জুলাই) সকালে ধানমন্ডি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ২ কোটি পরিবারের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল এটা করেনি।
দলমত নির্বিশেষে সবাইকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী এবং খাদ্য সহায়তা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম বলেন, মৃত্যু ভয়কে উপেক্ষা করে অতিমারির সময়ে সবসময় জনগণের পাশে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা অনেক দেশের থেকে ভালো আছি। বক্তব্য বিবৃতির মাধ্যমে মানুষকে খেপিয়ে তোলার রাজনীতি করি না। মিথ্যাচার বন্ধ করে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft