সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

লকডাউনের তৃতীয় দিন পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৩৮ বার পড়া হয়েছে
কঠোর লকডাউনের তৃতীয় দিন শনিবার উপজেলা ও জেলা প্রশাসন টীমের পৃথক নেতৃত্বে সেনা-র‌্যাব ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ১২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান নয়নের নেতৃত্বে সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদিকসহ অন্যান্য সেনা সদস্য,এসআই মানিক রানা ও সঙ্গীয় কনস্টেবলসহ অভিযান পরিচালনা করা হয়।এসময় পলাশবাড়ী পৌরশহরের জনতাব্যাংক মোড়,জুনদহ, আমলাগাছী,কোমরপুর,ঢোলভাঙ্গা ও মাঠেরহাট এলাকায় পৃথক ৬টি মামলায় ২ হাজার ৭’শ টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে ; গাইবান্ধা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.লোকমান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় র‌্যাব টীমের অভিযানে বিকেলে উপজেলার হরিনাথপুর ইউপির তালুকজামিরা বাজারসহ অত্রালাকায় পৃথক অভিযানে ৬ মামলায় ৫ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনিক টীম এসময় জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতা উল্লেখ করে সর্বস্তরের সবাইকে ঘরে থাকার পরামর্শসহ সরকারি স্বাস্থবিধি যথাযথ অনুসরন করার অনুরোধ জানানো হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft