1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

গোপালগঞ্জে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে শহরের থানাপাড়ার বাসিন্দা ব্যবসায়ী হায়দার আলির নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া গ্রামের হারেছ মুন্সীর ছেলে নূর ইসলাম (২০), এইক গ্রামের আসাদ মুন্সীর ছেলে জাহিদুর মুন্সী (১৮) ও একই উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের আক্রাম মোল্যার ছেলে সুমন মোল্যা (৩৫)।

অন্য শ্রমিকরা জানান, নির্মাণাধীন ভবনটিতে তারা মোট ৯ জন শ্রমিক কাজ করছিল। বেলা ১২টার দিকে টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে প্রথমে জাহিদুল ইসলাম ও নুর ইসলাম ভেতরে নামে। কিন্তু কিছুক্ষণ পর সাড়া শব্দ না পাওয়ায় সুমন মোল্যাও মই বেয়ে ভেতরে প্রবেশ করে। কিন্তু সেও আর ফিরে আসেনি।

পরে বিষয়টি অন্য শ্রমিক ও এলাকাবাসী বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকির মুখ কেটে ভেতরে প্রবেশ করে ওই তিন শ্রমিকের লাশ উদ্ধার করে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামূল হুদা জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়। ট্যাংকির মুখ সরু হওয়ায় উদ্ধার অভিযান কিছুটা ব্যহত হয়েছে। সেপটিক ট্যাংকের মধ্যে জমে থাকা গ্যাসে ওই শ্রমিকদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!