1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম বন্ধ ও জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনসহ সেবার মান উন্নত করার দাবিতে নাগরিক মঞ্চের মানববন্ধন - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম বন্ধ ও জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনসহ সেবার মান উন্নত করার দাবিতে নাগরিক মঞ্চের মানববন্ধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৪৯ বার পড়া হয়েছে
গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম-দুর্নীতি, নিম্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এবং গাইবান্ধা জেনারেল হাসপাতালে আইসিইউ, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ইউনিট স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক মঞ্চ, গাইবান্ধা।
২৭জুন রবিবার বেলা ১২টায় গাইবান্ধা পৌর শহরের গানাসাস মার্কেটের সামনে নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক মঞ্চের সদস্য সচিব এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য মাসুদুর রহমান মাসুদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা মৃণাল কান্তি বর্মণ, সামাজিক সংগ্রাম কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, সাবেক প্যানেল মেয়র জি.এম চৌধুরী মিঠু, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, জাসদ ছাত্রলীগ জেলা সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, ছাত্রফ্রন্টের নেতা মাসুদা আক্তার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শামীম আরা মিনা প্রমুখ।
বক্তারা ফোরলেন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তীব্র প্রতিবাদ করেন এবং এ বিষয়ে জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর তদারকিতে গাফলতিরও সমালোচনা করেন। তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করেন এবং অবিলম্বে হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ ইউনিট ও কেন্দ্রীয় অক্সিজেন সরবারাহ স্থাপন করার দাবি করেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft