1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

আগামী ২৫ জুন যুক্তরাষ্ট্রে ঈদ

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৯২ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রে আগামী ২৫ জুন রবিবার ঈদুল ফিতর উদযাপন হবে। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটনের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাডাম সেন্টার।

গত ২৭ মে থেকে দেশটিতে রমজান মাস শুরু হয় এবং শেষ হবে ২৪ জুন শনিবার।

মুসলিম প্রধান দেশ না হলেও যুক্তরাষ্ট্রেও ঈদুল ফিতর উদযাপন হয় জাকজমকের সঙ্গেই্। পুরো রমজান মাস ধরে কেনাকাটা চলে। নতুন পোশাক কেনা হয় সাধ্যমতো।

ঈদের দিন ঘরে ঘরে বিশেষ খাবারের প্রস্তুতিও রয়েছে। এই দিনটিতে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে মুসলমানরা আবদ্ধ করে সবাইকে। বন্ধুদের আপ্যায়ন চলে দিনভর।

ঈদের জামাত হয় বিভিন্ন মসজিদে। ঈদের নামাজের পূর্বেই ফিতরা আদায়ের বিধান পালন করেন সে দেশের মুসলিমরা। ইসলামী বিধান অনুযায়ী নির্দিষ্ট করা থাকে সেখানেও। সাধারণত ফিতরা পরিমাণ আটা বা অন্য শস্যের (যব, কিশমিশ) মূল্যের ভিত্তিতে এটা হিসাব করা হয়। সচরাচর আড়াই কেজি আটার স্থানীয় মূল্যের ভিত্তিতে ন্যূনতম ফিতরার পরিমাণ নিরূপণ করা হয়।

উল্লেখ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রে জন প্রতি ফিতরার সর্বনিম্ন হার নির্ধারণ করা হয়েছে ১০ ডলার এবং সর্বোচ্চ ১৫ ডলার। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!