1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

খালেদা জিয়াকে মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না : সেতুমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৬ জুন, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কোন ফায়দা লুটতে দেওয়া হবে না।
তিনি আজ জেলার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু টোল প্লাজায় অনলাইন ওয়েব পেজ এবং স্কেল লোড ও স্কেল স্ট্যাম্প সিস্টেম বর্ধিতকরণ ব্যবস্থার উদ্বোধনকালে উপস্থিত সাংবাদিকদের সামনে এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া পার্বত্য জেলাগুলোতে সৃষ্ট ভূমিধস এবং হাওর অঞ্চলে গিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে না দাঁড়িয়ে রাজধানীতে বসে মিথ্যাচার করছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরকে প্রশ্নবিদ্ধ করতে অন্ধ আক্রোশে তিনি (খালেদা) মানুষের দুর্ভোগ নিয়ে রাজনীতি করছেন।
কাদের আরো বলেন, বিএনপিকে মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি করে কোন ফায়দা লুটতে দেওয়া হবে না।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা অঞ্চলের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!