1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
ভিসি কলিমউল্লাহ’র বিদায়ে বেরোবিতে আতশবাজি-মিষ্টি বিতরণ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

ভিসি কলিমউল্লাহ’র বিদায়ে বেরোবিতে আতশবাজি-মিষ্টি বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সদ্য সাবেক ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ’র শেষ কর্মদিবস ছিল গতকাল রবিবার। এদিনও ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন তিনি। দ্বিতীয় মেয়াদ বর্ধিত না হওয়ায় বিদায় নিয়েছেন কলিমউল্লাহ। এ উপলক্ষে গতকাল রবিবার (১৩ জুন ২০২১ইং) রাত ৮টায় পুরো ক্যাম্পাসে মিষ্টি বিতরণ, আতশবাজিসহ আগরবাতি প্রজ্জ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।জানা যায়, ড. কলিমউল্লাহকে বেরোবির ভিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় ২০১৭ সালের ১ জুন। সে হিসেবে চলতি বছরের ৩১ শে মে তার ৪ বছর মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি ২০১৭ সালের ১৪ জুন ক্যাম্পাসে যোগদান করায় ২০২১ সালের ১৩ জুন ক্যাম্পাস থেকে বিদায় নেন।

রবিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিদায় গ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়।এদিকে তার বিদায় গ্রহণের খবরে আনন্দ-উল্লাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কলিমউল্লাহ’র বিদায় উপলক্ষে ক্যাম্পাসের জিরো পয়েন্টে তার কুশপুত্তলিকা উল্টো করে ঝুলিয়ে রাখা, সেন্ট্রাল মাঠে আতশবাজি, শেখ রাসেল মিডিয়া চত্বরে আগরবাতি প্রজ্জ্বলনসহ পুরো ক্যাম্পাসে পরস্পরের মাঝে মিষ্টি বিতরণ করেন সাধারণ শিক্ষার্থীরা। সবশেষে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে কলিমউল্লাহ’র বিদায়ে গণক্রন্দন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এর আগে রবিবার সন্ধ্যায় ভিসি হিসেবে চার বছর দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে ধন্যবাদ জানান সদ্য সাবেক ভিসি অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়াও তিনি বিভিন্ন গনমাধ্যমের কর্মীসহ সুধীজন ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রসঙ্গত, মেয়াদের ৪ বছর দায়িত্ব পালনকালে কর্মচারী দিয়ে পরীক্ষা নেয়া, একটি ক্লাস নিয়েই কোর্স শেষ করা, রাত ৩টায় ক্লাস নেয়া, শিক্ষক ও জনবল নিয়োগে অনিয়ম, তার আমলে বিভিন্ন বিভাগে সেশনজট বৃদ্ধি, ভর্তি পরীক্ষার জালিয়াতি ধামাচাপা দেয়াসহ অনিয়ম ও দুর্নীতির কারণে মেয়াদের পুরো সময় সমালোচিত ছিলেন বিদায়ী ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!