রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে গাইবান্ধায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৪৩ বার পড়া হয়েছে

স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।   ইসলামী আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাও. ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সেক্রেটারী প্রভাষক মোহাম্মদ আব্দুল মাজেদ, সহ- সেক্রেটারী মাও. আল আমীন বিন হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা সভাপতি বীরমুক্তি মো. আবদুল মুত্তালিব, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাও. রাফিউল ইসলাম, সেক্রেটারী ওসমান গনি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি গাজী মো. ফাহিমুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। এতে করে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আশংকা রয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা। শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ার দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft