সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

মুসলমানদের নাগরিকত্ব নিয়ে ভারতীয় সুপ্রিম কোর্টে প্রশ্ন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৩৭ বার পড়া হয়েছে

অমুসলিমরাই কেন ভারতের নাগরিকত্ব পাবে? মুসলমানদের কেন নাগরিকত্ব দেওয়া হবে না এমন প্রশ্ন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ। খবর আনন্দবাজার পত্রিকার।

গত শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয়- আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের (হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। গুজরাট, রাজস্থান, ছত্তিসগড়, হরিয়ানা, পাঞ্জাবের মতো রাজ্যে বসবাসকারীরা এ সুযোগ পাবেন।

ওই বিজ্ঞপ্তির বিরোধিতা করে মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (IUML)।

ইতিমধ্যে ওই অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। কেন মুসলিম দেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে, কেন মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না তা নিয়ে প্রশ্ন তোলা হয়।

প্রসঙ্গত, নাগরিকত্ব আইন ১৯৫৫ এবং ২০০৯ সালে প্রণীত নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) অধীনে এই বিজ্ঞপ্তি জারি করেছে। ২০১৯ এর নাগরিকত্ব আইন পাসের পর থেকেই উত্তাল হয়েছে ভারত। ওই দুটি আইনই মুসলমানদের অধিকার খর্ব করেছে। উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি সরকারের প্রণীত এ আইনটি নিয়ে ভারতের বিভিন্ন মহলেও ব্যাপক সমালোচিত হয়েছে। ওই আইনটির প্রতিক্রিয়ায় দেশটির প্রতিটি কোণে ছড়িয়ে পড়িয়েছিল বিক্ষোভ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft