1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
কারিগরি শিক্ষার্থীদের সম্মানি দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান নওফেলের - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

কারিগরি শিক্ষার্থীদের সম্মানি দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বান নওফেলের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

হাতে-কলমে প্রশিক্ষণের পাশাপাশি দেশের কারিগরি শিক্ষার্থীদের সম্মানির ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মঙ্গলবার (১ জুন) কারিগরি শিক্ষা অধিদফতরের অধীন কারিগরি শিক্ষকদের দুই মাসব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিল্প মালিকদের প্রতি আহবান জানিয়ে নওফেল বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছি। শিল্প মালিকরা চাইলে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। তাতে শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে। মালিকরা চাইলে শিক্ষার্থীদের সম্মানি দিতে পারেন। ’

শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘বিশ্বে যেসব দেশ দ্রুত উন্নতি অর্জন করেছে তারা সবাই বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে।’

এসময় বর্তমানে পলিটেকনিকগুলোর ল্যাবরেটরি অনেক আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বলে উল্লেখ করেন নওফেল।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চ্যালেঞ্জ মোকাবিলাসহ জাতীয় সক্ষমতা অর্জনে সরকার কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। দেশে বর্তমানে কর্মক্ষম জনগোষ্ঠীর যে প্রাচুর্য রয়েছে তার সুবিধাকে কাজে লাগাতে হলে কারিগরি ধারার শিক্ষকদের আরও যোগ্য ও দক্ষ করে তুলতে হবে।’

সরকার দেশের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন ডা. দীপু মনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মো. আমিনুল ইসলাম খান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!