রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার

রেডকার্পেটে প্রিয়াঙ্কার দ্যুতি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৫ মে, ২০২১
  • ৬০ বার পড়া হয়েছে

চোখ ধাঁধানো লুকে ‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর মঞ্চে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। রবিবার (২৩ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ‌্যাঞ্জেলেসে বসেছিল এবারের আসর। আর এ সময় স্বামী পপ গায়ক নিক জোনাসও তার সঙ্গে ছিলেন।এ পুরস্কারের মঞ্চে উপস্থাপিকা হিসেবে হাজির ছিলেন প্রিয়াঙ্কা। নিজের আউটফিটের ছবি সোশ‌্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ‘ডলস অ্যান্ড গাবানা’-এর পোশাকের কালেকশনের সঙ্গে বুলগেরি জুয়েলারিতে দেখা যায় এই অভিনেত্রীকে। একটি ছবিতে এই তারকা দম্পতি একে অপরের চোখে চোখ রেখে তাকিয়ে আছেন। সবুজ প্যান্টের সঙ্গে জ্যাকেট এবং শার্টে ধরা দিয়েছেন নিক। তরকা দম্পতির রেড কার্পেটের একাধিক ছবি এবং ভিডিও নেটদুনিয়ায় এখন ভাইরাল।কিছুদিন আগে শুটিং সেটে বাইক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নিক জোনাস। বাইক দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান তিনি। এক বিবৃতিতে নিক জানান, নিকের পাঁজরের হাড়ে চিড় ধরেছে। তবে গত ১৭ মে শুটিংয়ে ফেরেন নিক। আপাতত তিনি সুস্থ আছেন।‘বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড ২০২১’-এর রেড কার্পেটে নিক জোনাসের সঙ্গে হাজির হয়েছিলেন তার দুই ভাই কেভিন ও জো। এ অনুষ্ঠানে জোনাস ব্রাদার্স পারফর্ম করেছেন ‘লিভ বিফোর ইউ লাভ মি’ গানের সঙ্গে। তাদের পারফরম‌্যান্স মুগ্ধ করেছে দর্শকদের।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft