1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

যাত্রা পথে দুর্ঘটনারোধে গাইবান্ধায় পুলিশের সচেতনতামুলক লিফলেট বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে যাত্রাপথে দুর্ঘটনারোধে সচেতনতামুলক ক্যাম্পেইন হিসেবে লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানোর এক বিশেষ কর্মসূচী পালিত হয়। বৃহস্পতিবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ। তিনি বাস, অটো, রিকসা-ভ্যানের যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতামুলক এসব লিফলেট বিতরণ করেন এবং বাস ও অটোরিকসায় স্টিকার লাগিয়ে দেন।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান, গাইবান্ধা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক বাবু প্রমুখ।

লিফলেট বিতরণ ও যানবাহনে স্টিকার লাগানো কর্মসূচির উদ্বোধনকালে পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ যাত্রীদের উদ্দেশ্যে বলেন, যাত্রাপথে অপরিচিত লোকের দেয়া যে কোনো ধরণের খাবার পরিহার করতে হবে। প্রয়োজনে স্থায়ী দোকানদারদের নিকট হতে খাদ্যদ্রব্য ক্রয় করুন। তিনি আরও বলেন, আপনারা নির্ধারিত ডিউটির বাহিরে ও ঘুম চোখে গাড়ি চালাবেন না। সকল ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। এছাড়া অজ্ঞানপার্টির তৎপরতা চোখে পড়লে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাতে সকলের প্রতি অনুরোধ জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!