1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

অবিলম্বে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের দাবি গাইবান্ধা ছাত্রলীগের পৌর কমিটির সম্মেলন ও কাউন্সিল স্থগিত ॥ দু’গ্র“পের পাল্টাপাল্টি প্রেসব্রিফিং বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা পৌর ছাত্রলীগের ১৫ জুন বৃহস্পতিবারের আহুত সম্মেলন ও কাউন্সিল জেলা কমিটি কর্তৃক আকস্মিকভাবে স্থগিত করায় পৌর ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করে এবং ১নং ট্রাফিক মোড় অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে। পরে দুটি গ্র“প গাইবান্ধা প্রেসক্লাবে এসে পাল্টাপাল্টি প্রেসবিফ্রিং করে। এব্যাপারে জেলা ছাত্রলীগের পক্ষে পৌর ছাত্রলীগের আহবায়ক মো. আরিফ হোসেন তুষারের নামে মাইকে প্রচার করে সম্মেলন ও কাউন্সিলটি স্থগিত করা হয়।

ছাত্রলীগ পৌর কমিটির সম্মেলন ও কাউন্সিল স্থগিত করায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাইবান্ধা শহরের বিভিন্ন সড়কে মেয়াদ উর্ত্তীন জেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্তির দাবীতে এবং বেআইনীভাবে উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করার প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন। শহরের ১নং ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে এক সমাবেশ করে। এসময় জেলা শহরের ব্যস্ততম এই সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা প্রেসক্লাবে এসে তাৎক্ষনিক এক প্রেস বিফ্রিংয়ে করে। সমাবেশ ও প্রেস বিফ্রিংয়ে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইবনে হাসান জীবনসহ অন্যান্য যুগ্ম আহবায়কের মধ্যে ফাহিম ইসলাম দীপ, বিশাল সরকার, পাভেল হাসান জনি এবং পৌরসভার নয়টি ওর্য়াড শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

বক্তব্যে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশক্রমে ১৫ জুন বৃহস্পতিবার গাইবান্ধা পৌর ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সম্মেলনের আগেরদিন ১৪ জুন বুধবার রাতে জেলা ছাত্রলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়করা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ অমান্য করে এবং পৌর ছাত্রলীগকে অবহিত না করেই অবৈধভাবে সম্মেলন ও কাউন্সিল স্থগিত করেন। তারা জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির স্বেচ্ছারিতার প্রতিবাদ জানিয়ে এই অবৈধ জেলা কমিটি বাতিলসহ অবিলম্বে পৌর সম্মেলন ও কাউন্সিলের দাবি জানায়।

এদিকে পৌর ছাত্রলীগের অপর একটি গ্র“পের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরে বিক্ষোভ মিছিল করে গাইবান্ধা প্রেসক্লাবে এসে পাল্টা প্রেস বিফ্রিং করে। এসময় পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী তার বক্তব্যে উল্লেখ করেন, ১৫ জুন বৃহস্পতিবার শহর ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। এরমধ্যে পৌর ছাত্রলীগের কেউ কেউ পৌরসভার ৪টি ওয়ার্ড কমিটি থাকা সত্ত্বেও তারা নতুন করে পূর্বের তারিখ দিয়ে নতুন করে ৫টি ওয়ার্ড কমিটির অনুমোদন করে। এ অবস্থায় পৌর ছাত্রলীগের বৃহস্পতিবারে সম্মেলন করা সম্ভব হয়নি। এজন্য পৌর ছাত্রলীগের আহবায়ক মো. আরিফ হোসেন তুষার সম্মেলন স্থগিতের জন্য মাইকে প্রচার করে। এজন্য পৌর ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়। ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা গাইবান্ধা প্রেসক্লাবে এসে তাৎক্ষনিক এক প্রেসবিফ্রিংয়ে মিলিত হয়। এসময় প্রেসক্লাবে জেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল লতিফ আকন্দের পক্ষে নানা ধরণের শ্লোগান দিতে থাকে।

প্রেস বিফ্রিংয়ে চলার সময় বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, জাহেদ হাসান সুমন, সাজ্জাদ হোসেন শান্ত, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, সদর থানা ছাত্রলীগের আহবায়ক জিতেন্দ্র নাথ গোপাল, যুগ্ম আহবায়ক আসিফ মাহমুদ সিফাত, শ্যাম সরকার, শাহরিয়ার চৌধুরী রকি, জয় সরকার সুমন, ছাত্রনেতা মো. ফরহাদ হোসেন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!