1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলি, নিহত ২ - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

খিলক্ষেতে পুলিশের সঙ্গে গোলাগুলি, নিহত ২

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাওলায় ডিবি পুলিশের অভিযানকালে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুই ‘ডাকাত’ নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে ডিবি পুলিশের দুটি দল পূর্বাচলগামী ফ্লাইওভার ও কাওলা এলাকার সড়কে চেকপোস্ট বসিয়েছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়া সবুজ রঙের একটি সিএনজিতে কয়েকজন যাচ্ছিল। তল্লাশির জন্য সেটিকে থামার ইশারা করলে তারা সিগন্যাল অমান্য করে এবং দ্রুত গতিতে কাওলার দিকে পালিয়ে যেতে থাকে। বিষয়টি ডিবির প্রথম দলটি ওয়াকিটকিতে দ্বিতীয় দলকে সতর্ক করলে তারা রাস্তা বন্ধ করে দেয় ও সিএনজিকে ধাওয়া করতে থাকে। প্রথম দলটিও সিএনজির পিছু পিছু ধাওয়া করছিল। এক পর্যায়ে সিএনজি ও তার যাত্রীরা ডিবির দুই দলের মধ্যে পড়ে যায়। এ সময় হঠাৎই সিএনজি থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে তারা।

পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এছাড়া সেখান থেকে নয়ন ও ইয়ামিন নামে দুইজনকে আটক করা হয়।

ডিবির গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন, কাঠের বাটযুক্ত একটি পুরানো ধারালো ছুরি, দুইটি টাইগার বাম, একটি সবুজ রঙের গামছা, নয়টি স্মার্ট এবং বাটন মোবাইল, ১৬ পিচ ইয়াবা, একটি লাইটার এবং নগদ ৫০০০ টাকা উদ্ধার করা হয়।

মশিউর রহমান বলেন, আটককৃত নয়ন এবং ইয়ামিন গামছা ও মলম দিয়ে মানুষের সর্বস্ব কেড়ে নিত। ভিকটিম জোরাজুরি করলে তাকে ফাঁস দিয়ে হত্যা করে ফেলে দিত। পুলিশ বা বিরোধী সন্ত্রাসী গ্রুপের আক্রমণের ভয়ে তারা সিএনজিতেই আগ্নেয়াস্ত্র বহন করতো। আটক ও নিহতরা সবাই ছিনতাই, ডাকাতি, হত্যা এবং মাদকের একাধিক মামলার আসামি। তারা নিজেরাও মাদকাসক্ত। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft