1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

স্ট্যানফোর্ডে খেলার আমন্ত্রণ পেলেন শারাপোভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

আগামী মাসের শেষে অনুষ্ঠিতব্য ডব্লিউটিএ স্ট্যানফোর্ড টুর্ণামেন্টে খেলার আমন্ত্রণ পেয়েছেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী মারিয়া শারাপোভা।
ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ১৫ মাস পরে কোর্টে ফেরা এই রুশ তারকার জন্য স্ট্যাফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই টুর্ণামেন্টেও অংশগ্রহণে শঙ্কা ছিল বলে আয়োজন সূত্রে জানা গেছে। কিন্তু ৩০ বছর বয়সী শারাপোভাকে গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মত এই টুর্ণামেন্টে অংশগ্রহনের সুযোগ করে দিতে ওয়াইল্ড কার্ড প্রবেশাধিকার দেয়া হয়েছে। আগামী ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এ সম্পর্কে শারাপোভা বলেছেন, ব্যাংক অব দ্য ওয়েস্ট ক্ল্যাসিকে ফিরতে পেরে আমি সত্যিই দারুন খুশী। আমাকে খেলার সুযোগ দেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
এবারের আসরে ২৮ জন খেলোয়াড়ের মধ্যে আরো আছেন বিশ্বের সাবেক শীর্ষ খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা।
উল্লেখ্য ২০১৬ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ ঔষুধ সেবনের দায়ে অভিযুক্ত শারাপোভাকে সব ধরনের টেনিস সংক্রান্ত কার্যক্রম থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। কিন্তু ক্রীড়ার সর্বোচ্চ আদালত পরবর্তীতে আপিলের প্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা ১৫মাসে কমিয়ে নিয়ে আসে। এপ্রিলে স্টুটগার্ট ওপেনের মাধ্যমে তিনি পুনরায় কোর্টে ফিরেই সেমিফাইনাল পর্যন্ত খেলেছিলেন। উইম্বলডনে খেলার ইচ্ছার থাকলেও পেশীর ইনজুরির কারনে পরবর্তীতে নাম প্রত্যাহার করে নেন। এর আগে অবশ্য সদ্য সমাপ্ত ফ্রেঞ্চ ওপেনে খেলার আমন্ত্রন পাননি এই রুশ তারকা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!