সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ীতে “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা” এর আত্মপ্রকাশ।। দরিদ্রদের মাঝে সহায়তা প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ১৬ মে, ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলা গাড়ী গ্রামে “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা”র অায়োজনে প্রথম ধাপে ৭ জন বৃদ্ধাকে প্রতিমাসে ৫শ টাকা করে ভাতা প্রদান অনুষ্ঠানিকভাবে সম্পন্ন করা হয়েছে।
শনিবার ১৫ মে সকালে এক আলোচনা সভা সংস্থার অস্থায়ী কর্যালয় চত্তরে সংস্থার সভাপতি
আওরাঙ্গজেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও সংস্থার কার্যক্রম উদ্বোধন করেন,পলাশবাড়ী সরকারী কলেজ সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এসএম পাইলট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীঃ সুশীল চন্দ্র শীল, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের
সাবেক প্রধান শিক্ষক আব্দুর রউফ। খবরবাড়ী ২৪ডট কম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন।
বক্তাগণ বলেন,সামাজিক দায়বদ্ধতায় আজকের যুবসমাজ “মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা” গঠন করেছে এবং সামাজের অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে ৭ জনকে অর্থনৈতিক সহযোগিতার দায় নিয়েছে। ভবিষ্যতে টাকার পরিমান ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি পাবে শুনে আমরা একটি আলকিত সমাজের প্রতিচ্ছবি দেখছি। এ ধারাবাহিকতা বজায় ও সংস্থার
সাফল্য কামনা করছি।
উল্লেখ্যঃ স্থানীয় কয়েকজন যুবক ভার্চুয়াল আলোচনায়”মানবতা সামাজিক উন্নয়ন সংস্থা” গঠন করে। নিজেস্ব অর্থের সমন্নয়ে একটি ফান্ড গঠন করে প্রতি মাসে সমাজের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্তে আজকের পথচলার সূচনা হলো এবং তালিকাভূক্ত জনগোষ্ঠী আজীবন এ সহযোগিতা পাবে বলে সংস্থা সূত্রে জানা যায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সংস্থার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী মোহ সাব্বির, প্রচার সম্পাদক আরিফ আল রাহী, দপ্তর সম্পাদক সৌয়দা জাহীনুর বেগম, মহিলা বিষয়ক সম্পাদক কাকলী পারভীন, সমাজ কল্যাণ সস্পাদক তৌহিদুল ইসলাম, কার্যকারী সদস্য হুমায়রা রহমান,ফৌজিয়া আফরিন। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,সহ সভাপতি ইসতেকুল ইসলাম।
অনুষ্ঠান শেষে চুড়ান্ত তালিকার সুবিধাভোগী ৭ জন’কে চলতি মে মাসের ৫শ টাকা (মাথাপিছু) এবং ভাতা বহি প্রদান করেন অতিথিরা।
অবশ্যই এটা ভালো দিক “সরকারের পাশাপাশি এমন বেসরকারিভাবে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। এ আলো ছড়িয়ে পড়লে দেশের যুবসমাজ উদ্ভুদ্ধ হবে এবং দেশজুরে সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচিত হবে” বলে সচেতনমহলের ধারণা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft