সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

ভারতে ২৪ ঘন্টায় রেকর্ড ৪২০৫ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৭ বার পড়া হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ২০৫ জনের, যা এখনো পর্যন্ত রেকর্ড।  এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন।আজ বুধবার (১২ মে) সকালে দেশটির স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনের বরাত দিয়ে এনডিটিভি এ তথ্য জানিয়েছে।নতুন মৃত্যুর ফলে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লাখ ৫৪ হাজার ২২৫ জনে এবং শনাক্ত পৌঁছাল ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে গত ৩০ এপ্রিল প্রথমবারের মতো শনাক্তের সংখ্যা ৪ লাখের ওপরে যায়। এছাড়া ৭ মে করোনায় একদিনে দেশটিতে চার হাজার মৃত্যুর রেকর্ড হয়। এর আগে কেবল যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে একদিনে এত বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft