1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০

‘হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যদিও ভারত কিঞ্চিৎ এগিয়ে’

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বৃহস্পতিবার এজবাস্টনে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাংকিংয়ের বিচারে সেমিফাইনালে ভারত হয়তো ফেভারিট হিসাবে মাঠে নামবে, তবে বাংলাদেশের জয়ের ব্যাপারেও আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

দুই দেশ এ পর্যন্ত ৩২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে। এর ২৬টিতে জয় পেয়েছে ভারত।

কিন্তু বাংলাদেশে দলের সাম্প্রতিক পারফমেন্স অনেকটাই আশার সঞ্চার করেছে সমর্থকদের মাঝে। কিন্তু দলীয় শক্তির বিচারে কে কতটা এগিয়ে আছে।

ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার বলছিলেন “বাংলাদেশ গত দু’বছরে যেভাবে উন্নতি করেছে তাতে এই ম্যাচটি কঠিন হবে”।

“ভারত ফেভারিট হিসেবে এগিয়ে কারণ দলটি আগে বহু আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাংলাদেশের জন্য এটি নতুন, কারণ আগে তারা কখনও আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি”।

“কিন্তু দুই বছরে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে তাতে সবমিলিয়ে আজ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, যদিও ভারত কিঞ্চিৎ এগিয়ে”-বলছিলেন বরিয়া মজুমদার।

ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই বাংলাদেশ দলের শক্তি রয়েছে বলে মনে করছেন তিনি।

“সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান -ব্যাটিং সব মিলিয়ে বাংলাদেশ যথেষ্ট ব্যালেন্স দল। কিন্তু যেটা আজকের খেলাটার ফল নির্ধারণ করবে সেটা হবে প্রেশার(চাপ) । কোন টিম বেটার প্রেশার (চাপ) নিতে পারে তার ওপর ডিপেন্ড করবে”।

“চাপ নিতে পারাটা একটা দক্ষতার বিষয়। বাংলাদেশে আগে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেনি । ফলে এই ম্যাচে তারা প্রথম আধা ঘন্টা নার্ভের চাপ সামলাতে পারবে কিনা , সেটার ওপর ভারত কিভাবে অ্যাটাক করবে-এটা দেখার বিষয়। আর প্রথমে বাংলাদেশ দুই-তিনটা উইকেট পরে গেলে সেই চাপটা তারা নিতে পারবে কিনা।” বলছিলেন মি: মজুমদার।

তাঁর মতে “মানসিকভাবে ভারত শক্তিশালী, বাংলাদেশ এদিক দিয়ে দুর্বল”।

ভারতীয় দলের শক্তি কোথায়?

বরিয়া মজুমদারের মতে ভারত সবদিক দিয়ে শক্তিশালী।

“ভারতের ব্যাটিং দুর্দান্ত, ভারতের বোলিং-ফিল্ডিং দুর্দান্ত। কোনো প্রবলেম নেই টিমটাতে। তারা আগেও ফেভারিট ছিল”।

“বাংলাদেশকে আন্ডারস্টিমেট (খাটো করে দেখার) করার জায়গা নেই, এটা ডেঞ্জারাস টিম (বিপজ্জনক দল) । তবে ভারত যদি তার সব ক্ষমতা নিয়ে খেলে তাহলে বাংলাদেশ পারবে না। ভারতকে তার মতো করে খেলতে না দেয়াই বাংলাদেশের কাজ”।

বাংলাদেশ-ভারত ম্যাচের সময় একটা বাড়তি আগ্রহ বা উত্তেজনা দেখা যায়, বিশেষ করে সমর্থকদের মাঝে।

কিন্তু এর পাশাপাশি ক্রিকেট বোদ্ধাদের অঙ্গনেও এ নিয়ে কতটা আগ্রহ আছে বলে জানালেন মি: মজুমদার।

বিশ্লেষকদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির আজকের সেমিফাইনালে দু’দলের ওপরেই চাপ থাকবে। কে কিভাবে খেলবে সেটার ওপরই নির্ভর করবে খেলার ফলাফল।

“সব দিক দিয়ে একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্যই সবাই অপেক্ষা করছে”-বলছিলেন ক্রিকেট বিশ্লেষক বরিয়া মজুমদার।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!