1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে বাড়িতে হামলা- ভাংচুর, লুটপাট, আহত- ৫

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৪২ বার পড়া হয়েছে

পীরগঞ্জ রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে মোবাইল ফোন চুরির অভিযোগে বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মহিলাসহ ৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২জনকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ভূক্তভোগী পরিবার জানায়, একই ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের হাসেন মিয়ার পুত্র ভাংড়ি ব্যবসায়ী আবু হোসেনের (৩২) একটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন হারিয়ে গেলে পাশ^বর্তী জামিরবাড়ী গ্রামের হাসেন আলীর পুত্র পাপলু মিয়া (১৬)কে সন্দেহ করা হয়। এরই সূত্র ধরে ব্যবসায়ী আবু হোসেন ক্ষিপ্ত হয়ে তার ভাড়াটে ১৫/২০ জন লোকজন নিয়ে হাসেন আলীর বাড়িতে যায়। এ সময় অভিযুক্ত পাপলুকে বাড়িতে না পেয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ২টি ঘরের আসবাবপত্র ভাংচুর, মুল্যবান জিনিষপত্র ও বাড়ি নির্মাণের জন্য ব্যাংক থেকে তোলা ঘরে রক্ষিত নগদ ৯০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে ৭ম শ্রেণীর ছাত্রী সেতুমনি, ভাবি শাকিলা বেগম (১৯), ভাই মিজানুর (২২), মা মোর্শেদা বেগম (৪৫), ও মিজানুরের স্ত্রী কাজলী বেগম (১৮)কে পিটিয়ে আহত করা হয়। আহতদের মধ্যে মিজানুর ও মোর্শেদা বেগমকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!