1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ওবায়দুল, জরুরি সহায়তার ঘোষণা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৪ জুন, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত লোকজনকে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য জরুরি মুহূর্তে ৫০ লাখ টাকা, ১০০ মেট্রিক টন চাল ও ৫০০ বান্ডিল টিন সহায়তা দেওয়ার ঘোষণা দেন।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

জানা যায়, রাঙ্গামাটির পর বান্দরবান ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন ওবায়দুল।

উল্লেখ্য, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী চট্টগ্রাম বিভাগের চার জেলায় পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। আরো বহু আহত এবং নিখোঁজ রয়েছে। এখনো উদ্ধার অভিযান চলছে।

পাহাড়ধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে সর্বশেষ ১০০ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এছাড়া নিহতদের মধ্যে সেনাবাহিনীর চার জন সদস্য রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার। তারা মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন। এছাড়া চট্টগ্রামে ২৭ জন ও বান্দরবানে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে সব জায়গায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!