শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে পরিত্যাক্ত মর্টারশেল থেকে বিস্ফোরণ বললেন-পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৪ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাঁদপাড়া মেকুড়াই নয়াপাড়া গ্রামে গতকাল বুধবার যে বোমা বিস্ফোরন ঘটে তা কোন জঙ্গী তৎপরতা নয়। ৭১ সালের পরিত্যক্ত মর্টারশেল থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।
২৫ মার্চ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম। তিনি জানান, বিস্ফোরণের ঘটনাটি কোন জঙ্গী তৎপরতা নয়। ৭১ সালের পরিত্যক্ত মর্টারশেল থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঢাকা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়িটিতে প্রবেশ করে টেররিজম ইউনিটের বোম ডিসপোজাল দলটি। এডিসি রহমত উল্লার নেতৃত্বে ৮ সদস্যের দলটি বাড়ির বিভিন্ন কক্ষে তদন্ত কার্যক্রম চালায়। দলটি বাড়ির ভিতরে প্রবেশের পর সাড়ে দশটার দিকে আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সড়িয়ে দেয়া হয়। এরপর ওই বাড়ি থেকে পরিত্যাক্ত মর্টারশেল এর অংশ বিশেষ উদ্ধার করে বিস্ফোরন করা হয়।
উল্লেখ্য, গতকাল বুধবার বিষ্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে ২ জন ও চিকিৎসাধীন ১ জনের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft