মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

মোদীকে আসতে না দেওয়ার আপনারা কে, প্রশ্ন হানিফের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে আসার কথা। পাকিস্তানের প্রেতাত্মারা হঠাৎ নতুন করে সুর তুলছে- তারা নাকি নরেন্দ্র মোদীকে আসতে দিতে চায় না।

আপনারা সিদ্ধান্ত নেওয়ার কে?

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, রাষ্ট্রীয় অতিথি হিসেবে যিনি আসবেন, দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব তাকে সম্মান করা। পৃথিবীর সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার নীতি জাতির পিতা ঘোষণা করে গেছেন। তবে কোনো দেশের সঙ্গে সমস্যা থাকলে তা দ্বিপাক্ষিক সিদ্ধান্তে সমাধান করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নিজেকে বিশ্বের মধ্যে অত্যন্ত যোগ্য দক্ষ রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। বিদেশি অতিথিরা বলছেন, শেখ হাসিনা এখন অনেকের কাছে অনুপ্রেরণাময়ী নেতা। আমেরিকান সাংবাদিক নিকোলাস ডোনাবেট ক্রিস্টোফ লিখেছেন- শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা আমেরিকার জন্যও অনুপ্রেরণা হতে পারে।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, আওয়ামী লীগ নেতা এমএ তাহের, এম আলাউদ্দিন, সফিকুল ইসলাম, মিজানুর রহিম, একেএম নুরুল আমিন, সফিক মাহমুদ পিন্টু, মামুনুর রশিদ, ইসমাইল খোকন, কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ, আবুল কাশেম চৌধুরী, ইসমাইল হোসেন চৌধুরী ও একেএম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft